শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৫৯ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিকনিকের বাসের ধাক্কায় ৭ এসএসসি পরীক্ষার্থীসহ আহত ১০

বিল্লাল হোসেন, কালীগঞ্জ: [২] গাজীপুরের কালীগঞ্জে পিকনিকের বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী, অভিভাবকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এরা সবাই দুটি অটোরিকশার যাত্রী ছিলেন। পরে স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করলেও পালিয়ে গেছে চালক ও হেলপার।

[৩] বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) সকাল সোয়া ৯ টার দিকে গাজীপুর-আজমতপুর-ইটাখোলার আঞ্চলিক মহাসড়কের দুবুরিয়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

[৪] আহতদের উদ্ধার করে স্থানীয়রা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশেপাশের ক্লিনিকে পাঠানো হয়েছে।

[৫] কালীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মো. রেজাউল করিম জানান, সকালে নরসিংদী মাধবদী আন-নূর একাডেমির পিকনিকের বাস গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে যাওয়ার পথে দুবুরিয়া চৌরাস্থায় দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে কালীগঞ্জ উপজেলার পুনসহি ও নুরন উচ্চ বিদ্যালয়ের ৭ পরীক্ষার্থী, অভিভাবক ও অটোচালকসহ ১০ জন আহত হয়।

[৬] তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় নরুন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মায়মুনা ও তার মা হারিছাকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পরীক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে। 

[৭] এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ