শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৫১ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মোশতাক আহমেদ, নারায়নগঞ্জ: [২] ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের ফতুল্লার ভুইগড়ে সড়ক দূর্ঘটনায় শাহা আলী ওরফে জীবন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে।

[৩] গতকাল রোববার দিবাগত রাতের যে কোনো সময় ভূইগড় রুপায়ন টাউন সংলগ্ন লিংক রোড সড়ক পারাপারের সময় নারায়নগঞ্জ থেকে ঢাকাগামী অজ্ঞাত যানবাহনের চাকায় পৃস্ট হয়ে তিনি মারা যান।

[৪] রাত আড়াইটার দিকে জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। মরদেহ উদ্ধারের পর নিহতের নাম পরিচয় না পেলেও সোমবার সকালের দিকে নিহতের স্বজনেরা তার পরিচয় নিশ্চিত করেন।

[৫] নিহত শাহা আলী ওরফে জীবন ফতুল্লা থানার কায়েমপুরস্থ মো. আবির মিয়ার ছেলে।

[৬] ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বাপ্পি জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় নিহত শাহ আলী ওরফে জীবন দুর্ঘটনার শিকার হন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধিএকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়