শিরোনাম
◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কাছে ভার‌তের পরাজ‌য়ে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিলো সম্প্রচারকারী স্টার স্পোর্টস  ◈ ৭ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ◈ ৫ আগস্টের পর ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের নামে হওয়া মামলা যাচাইয়ের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মৃত্যুদণ্ডের দাবিতে হাসিনা–কামালের সাজা বাড়ানোর আপিল শুনানি আজ ◈ রাষ্ট্রদ্রোহের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৫:৪৬ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৫:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা): [২] পূর্বধলায় বালুবাহী ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী যাত্রীসহ দু’জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিন জন। 

[৩] আহতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ইছাপুরা বাজারের মোজাফ্ফর আলীর ছেলে শরাফত আলী (৩২) একই এলাকার নিজাম উদ্দিন বেপারীর ছেলে পারভেজ বেপারী (৩৩) ও সিরাজগঞ্জ এলাকার দেলবানের ছেলে হাসান মিয়া (২৮)।

[৪] মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া বামনখালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

[৫] স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে সিএনজি দূর্গাপুরের উদ্দেশে যাওয়ার সময় উপজেলা আতকাপাড়া এলাকায় পৌঁছালে দূর্গাপুর থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত অজ্ঞাতনামা এক নারী (৪৫) ও পুরুষের (৩০) পরিচয় এখনো সনাক্তক করা সম্ভব হয়নি।

[৬] পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।  এ ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে এবং বালুবাহী ট্রাকটিকে জব্দ করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল   

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়