শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৫:১২ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে অটোবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে যুবক  নিহত 

লিয়াকত হোসেন, মধুপুর (টাঙ্গাইল): [২] মধুপুরে অটোবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে জুয়েল রানা (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।  

[৩] সে বেরিবাইদ ইউনিয়নের বৈরাগী বাজার এলাকার আজাহার আলী ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহিষমারা ইউনিয়নের  নেদুর বাজার এলাকায়। 

[৪] প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকালে একটি অটোবাইক গারো বাজার থেকে মোটের বাজার আসার পথে নেদুর বাজার এলাকায় পৌঁছালে বাইকের চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জুয়েল রানা নিহত হয়। আহত হয় আরো তিন জন। আহতদের প্রথমে মধুপুর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

[৫] মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান জানান, অটোবাইক ও মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। সম্পাদনা: এ আর শাকিল   

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়