শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০১:০১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অটোরিকশায় চাকায় ওড়না পেঁচিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু

মোস্তাফিজুর রহমান: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের  চিটাগাং রোড এলাকায় অটো রিক্সায় চাকার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁসলেগে নার্গিস আক্তার (৩০) নামে গার্মেন্টসকর্মীর  মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার  চিটাগাংরোড পাওয়ার হাউজের সামনে শনিবার (৩ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

মৃত নার্গিস আক্তার আদমজী ইপিজেডে অপারেটর পদে চাকরি করতো। তিনি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের তাজুল ইসলাম এর মেয়ে।

মৃতার ভাই মামুন জানিয়েছেন, শনিবার (৩ জুন) সকালে  চিটাগাং রোডের বাসা হতে অটোরিকশায় চড়ে ইপিজেড কর্মস্থলে যাওয়ার সময় গলায় থাকা  ওড়না অটোরিকশার চাকার সাথে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয়। পরে অটোরিকশা চালক তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। নাসরিনের অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে সকাল সোয়া ১০টায় ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা পর মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া ভাই বলেন, মৃত দেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

এমআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়