শিরোনাম
◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ১২:২২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৩, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

যাত্রাবাড়ি থানা

মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার (২ জুন) দিবাগত রাতে ঘটনাটি দুটি ঘটে। শুক্রবার ভোরে দু’জনেই মারা যান। 

নিহতরা হলেন-মো. মিরাজ মিয়া (২৫) ও মো. সেলিম (২৩)। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. তুহিন মিয়া জানিয়েছেন, শুক্রবার ভোর পোনে ৫টার দিকে যাত্রাবাড়ি চৌরাস্তা মোড় এলাকায় দিয়ে যাওয়ার সময়ে পেছন থেকে একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় সংবাদ দেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ছেলেটি একটি পোষাক কারখানায় কাজ করতো। তার বাবার নাম মো. লোকমান মিয়া। গ্রামের বাড়ি চাদপুর জেলায়। তিনি বলেন, নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে।

অপরদিকে, একই থানা এলাকার সময় পরিবহনের বাস চালক গাড়ি বন্ধ করে, রিকশা দিয়ে হেলপার সাদ্দাম কে নিয়ে চালক সেলিম (২৩) সনিরআখড়া যাচ্ছিলেন। পথিমধ্যে মাতুয়াইল হাসেম রোড এলাকায় পেছন দিক থেকে রাত আনুমানিক দুই টার দিকে ঠিকানা পরিবহনের একটি বাস তাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে তারা দুই যাত্রীসহ রিকশা চালক আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত হয় সেলিম। পরে তাদের কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে দিকে সেলিম কে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হেলপার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সময় পরিবহন বাসের দায়িত্বে থাকা মো. সজিব ইসলাম আহতের বরাদ দিয়ে জানিয়েছেন এসব তথ্য।

তিনি আরও বলেন, সেলিমের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তার বাবা তাকে ছোট রেখে মারা গেছেন। তার মা আরেক যায়গায় বিয়ে করে চলে গেছেন। সে ছোট থেকে পরিবহন এর সঙ্গে কাজ করতো। সনির আখড়া এলাকায় আমাদের কাছে থাকতো। 

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, বিষয় টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

এমআর/এইচএ

  • সর্বশেষ