শিরোনাম
◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে ◈ জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকারের আগ্রহ: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী ◈ ফুটবলে একনায়কতন্ত্র চলতে পারে না! আলো ফেরাতে হলে টলাতে হ‌বে ইনফান্তিনোর সিংহাসন ◈ বাংলাদেশের আইটি খাতে অংশীদারত্ব ও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী এস্তোনিয়া ◈ অবশেষে চালু হচ্ছে সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলে তৈরি করা সুপার স্পেশালাইজড হাসপাতাল, চলবে করপোরেট ব্যবস্থাপনায় ◈ বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৭:৩১ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীতে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতীকি ছবি

মো. ইউসুফ মিয়া, রাজবাড়ী: বালিয়াকান্দিতে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাব্বির (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী আকিদুল ইসলাম ও ভ্যানের যাত্রী বিল্লাল শেখ আহত হন।

শুক্রবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টার সময় বালিয়াকান্দি উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। সাব্বির বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের স্বর্পবেতেঙ্গা গ্রামের শফিউদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজার থেকে ৩ যাত্রী নিয়ে ভ্যান চালক বালিয়াকান্দির দিকে আসার পথে বালিয়াকান্দি থেকে সোনাপুরগামী দ্রুত গতির মোটরসাইকেল রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাব্বির, আকিদুল ও ভ্যানের যাত্রী বিল্লাল শেখ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করে। আহত আকিদুলকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ও বিল্লাল শেখকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বালিয়াকান্দি হাসপাতালের মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌসী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সাব্বিরের মৃত্যু হয়েছে। আহত একজনকে ফরিদপুর ও অপরজন বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়