শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ০৪:৫৯ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুমা-বগালেক সড়কে চান্দের গাড়ি-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৬

ট্রাকের সংঘর্ষ

সঞ্চয় বিশ্বাস: বান্দরবানের রুমায় পর্যটন স্পট বগালেক সড়কে চান্দের গাড়ি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ পাহাড়ি নারীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় স্থানীয়রা। যুগান্তর, বাংলানিউজ, ডিবিসি

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, সোমবার (২০ মার্চ) দুপুরের দিকে রুমা উপজেলার পর্যটন স্পট বগালেক সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন পাহাড়ি নারীর মৃত্যু হয়। আহত অবস্থায় রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এসময় আরও ১০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের রুমা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই থাইক্ষ্যং পাড়ার বাসিন্দা। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম জানা যায়নি।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বগালেক সড়কের কমলা বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা চান্দের গাড়ির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা রুমা বাজারে যাচ্ছিল। 

এসবি২/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়