শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪ জনের 

সড়ক দুর্ঘটনা

রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ): ঢাকা মাওয়া ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার সকাল ৯'টার মধ্যে এক্সপ্রেস ওয়েতে মর্মান্তিক এ দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এক্সপ্রেস ওয়ের  সার্ভিস লেনে দ্রুতগামী বাস চাপায় উজ্জ্বল মৃধা (৩৪) নামক এক যুবক ঘটনাস্থলে নিহত হয়। নিহতের বাড়ি উপজেলার কুকুটিয়া গ্রামে। রাত ৩টার দিকে একই সড়কের উপজেলার উমপারা এলাকায় ট্রাকের চাকা লাগানোর সময় অপর একটি দ্রুতগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আলী হোসেন (৪৩) নামক এক ট্রাকচালক নিহত হয়।

নিহতের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামে। শনিবার সকাল ৮ টার দিকে এক্সপ্রেস ওয়ের ষোলঘর বাস স্ট্যান্ডে গোপালগঞ্জ থেকে আসা দূরপাল্লা একটি বাস থেকে যাত্রী নামানোর সময় একই দিক থেকে ছেড়ে  আসা শ্যামলী পরিবহনের একটি দ্রুতগামী  বাস ২ জন যাত্রী চাপা দেয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাতনামা পুরুষ (৪০) নিহত ও শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান (৬২) নামক এক বৃদ্ধ নিহত হন।

নিহত হাবিবুর রহমানের বাড়ি গোপালগঞ্জে। হাসাড়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে পরিচয় পাওয়া ৩ জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা ব্যাক্তির মরদেহ থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়