শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোরহানউদ্দিনে সড়কে ঝড়ল শিশুর প্রাণ

মনিরুজ্জামান, ভোলা: ভোলার বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় সিয়াম (৮) নামে এক পথশিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন সড়কের বৌদ্ধের পোল নামক বাজারে এ ঘটনা ঘটে।

সিয়াম কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির মৃত আছমত চৌকিদারের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় ভিক্ষা করে আসছিলো। প্রতিদিনের ন্যায় ওইদিন সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন সড়কের বৈদ্ধের পোল নামক বাজারে ব্রিজের উপর উঠলে ডাওরি দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশা শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। 

এ সময় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। অটোরিকশা চালক পালিয়ে যাওয়ায় তাকে খুজে পাওয়া যায় নি।

বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো নিহতের পরিবার মামলা করতে রাজি না হওয়ায় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়