শিরোনাম
◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৮:০৬ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সুপারিগাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠু শেখ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে উপজেলা পান্টি ইউনিয়নে পীতাম্বর বশীগ্রামের স্কুলপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। মিঠু ওই এলাকার দিনমজুর শহিদ শেখের ছেলে ও ডাঁসা উল উলুম আলী দাখিল  মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদ্রাসাছাত্র মিঠু আজ দুপুরে  ব্রাজিলের পতাকা টাঙাতে  সুপারি গাছে উঠেছিল। এই সময় পাশে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে সে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এই সময় তার পা পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মিঠু শেখ নামে ওই মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

 কুমারখালী থানার (ওসি)  মহসিন হোসেন বলেন, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে অষ্টম শ্রেণীতে পড়ুয়া মিঠু নামে ওই মাদ্রাসার ছাত্র নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ