শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২, ০৪:০৭ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২২, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নুরনবী সরকার, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে জলপাই গাছ থেকে পড়ে সিরাজুল ইসলাম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোনছার আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে জলপাই পাড়ার জন্য গাছে উঠেন সিরাজুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। গুরুতর  আহত অবস্থায় তাকে উদ্বার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়