শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৩:৩১ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৩:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের সাবেক সদস্য নিহত

মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে আতাউর রহমান (৬০) নামে এক পুলিশের সাবেক সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় গোলাম সারোয়ার শাহিন (৫৫) নামে এক শিক্ষক আহত হয়।

[৩] বুধবার রাতে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

[৪] নিহত আতাউর রহমান নাচোলে পন্ডিতপুর গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে। আর আহত শাহিন নাচোলের ইসলামপুর এলাকার মৃত মইনুদ্দিনের ছেলে।

[৫] নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, রাতে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে মোটরসাইকেল-মাইক্রোবাসের সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেলে থাকা আতাউর ও শাহিন নামে দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসাক উন্নত চিকিৎসার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

[৬] ওসি আরও জানান, রাতেই পুলিশের সাবেক সদস্য আতাউর রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

[৭] এ ঘটনায় নাচোল থানার সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়