শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে অটোরিকশাচাপায় স্কুল ছাত্র নিহত

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] শহরের শহীদনগর এলাকায় অটোরিকশার চাপায় হোসেন মিয়া (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা অটোরিকশাটি ভাঙচুর ও চালককে পিটিয়ে আহত করে। পুলিশ ঘাতক অটোরিকাশা ও এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে।

[৩] সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

[৪] নিহত স্কুল ছাত্র ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলো। 

[৫] প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হোসেন মিয়ে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলো। এসময় দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়ায় নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

[৬] নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়