শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫৮ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলন্ত মেট্রোয়  ‘আজ কি রাত’, সমস্ত যাত্রীদের নজর কেড়ে নিয়েছেন তরুণী (ভিডিও)

মনিরুল ইসলাম  ঃ  চলন্ত মেট্রোয় জনপ্রিয় হিন্দি গানের তালে নেচে চলেছেন তরুণী। উপস্থিত সমস্ত যাত্রীদের নজর কেড়ে নিয়েছেন তরুণীই। ‘স্ত্রী’ সিনেমার ‘আজ কি রাত’ গানের তালে উদ্দাম নেচে মেট্রোয় ঝ়ড় তুললেন সহেলি রুদ্র নামের এক নেটজন। তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর নাচের এই ভিডিওটি প্রকাশ করেছেন যা দেখে হইচই পড়েছে সমাজমাধ্যমে। 

ভিডিওটি সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সমাজমাধ্যমে। ভিডিওটি পোস্ট করার সময় তিনি লিখেছেন, ‘‘অন পাবলিক ডিমান্ড’’!

রোববার  ২৯ সেপ্টেম্বর দুপুরে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনের এক প্রতিবেদন থেকে এ তথ্যটি জানা যায়।।

প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে  দেখা যায় একটি সাদা রঙের টপ ও হালফ্যাশনের ছেঁড়াফাটা জিন্‌স পরে ওই তরুণী মেট্রোর কামরায় উঠে ভিডিয়ো তুলছেন। গানটির ‘সিগনেচার স্টেপ’কে নকল করে নাচতে দেখা গিয়েছে ওই ভিডিয়োয়। যা দেখে মেট্রোর যাত্রীরা থমকে গিয়েছেন। কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারী তরুণীর এই নাচের ও সাহসিকতার প্রশংসা করেছেন। আবার কয়েক জন ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভাবে মেট্রোয় নাচের ভিডিয়ো করার জন্য নিন্দা করেছেন। 

এক জন মন্তব্য করেছেন, ‘মানুষ তাদের স্থান, বোধ হারাচ্ছে; মেট্রোর কামরা নাচের জন্য সঠিক জায়গা নয়।

আরেকজন ব্যঙ্গ করে লিখেছেন, ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’ কিন্তু ভুল মঞ্চে প্রদর্শিত হয়েছে। ‌এত সমালোচনা সত্ত্বেও ভিডিওটি ১০  লক্ষ বার দেখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়