শিরোনাম
◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫৭ বিকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ মিনারে ভার্চুয়ালি ফুল দেওয়া যাবে ‘অমর একুশে’ অ্যাপে

মাসুদ আলম: [২] আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে মোবাইলের মাধ্যমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার অ্যান্ড্রয়েড অ্যাপ ‘অমর একুশে’র উদ্বোধন করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে ভার্চ্যুয়ালি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন ব্যবহারকারীরা।

[৩] সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির এক সংবাদ সম্মেলনের অ্যাপের উদ্বোধন করেন স্মার্ট নারী স্মার্ট বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীনা রহমান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।

[৪] সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে ‘অমর একুশে’ অ্যাপটি তাকে উৎসর্গ করা হয়েছে। নিজস্ব অর্থায়নে স্মার্ট বাংলাদেশের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অ্যান্ড্রয়েড অ্যাপ ‘অমর একুশে’ ডেভেলপ করা হয়েছে।
এ অ্যাপের মাধ্যমে সারা দেশের ১৮ কোটি মানুষসহ বিদেশে অবস্থানরত বাংলা ভাষাভাষীসহ দেশি-বিদেশিরা স্ব স্ব অবস্থানে থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

[৫] সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অমর একুশে’ অ্যাপটি ২০ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে ডাউনলোড করা যাবে ও ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে শুরু করে সারাদিন শ্রদ্ধা নিবেদন করা যাবে। অ্যাপটি প্লে- স্টোর ছাড়াও www.swsbf.org ওয়েবসাইটে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়