শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান ◈ আমি কসম কেটে বলছি, আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়েছি: জাতীয় দল থেকে মেসির অবসর ◈ জ্বালানি সংকটে প্রতিদিন ক্ষতি ২৩৮৭ কোটি টাকা ◈ তিব্বত-নেপাল বন্যা কী আন্তঃসীমান্ত নিরাপত্তা হুমকি?

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১০ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ তৈরি করেছে জাপান

সাজ্জাদুল ইসলাম : [২] এমন অদ্ভুত এক কৃত্রিম উপগ্রহ তৈরি করেছেন জাপানি বিজ্ঞানীরা। এটি মূলত কাঠের তৈরি একটি ছোট আকারের কৃত্রিম উপগ্রহ। এর নাম দেওয়া হয়েছে ‘লিগনোস্যাট’। সূত্র : দ্য গার্ডিয়ান

[৪] কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে, কাঠের তৈরি হলেও এটি টেকসই হতে পারে। যুক্তরাষ্ট্রের একটি রকেটের মাধ্যমে এই গ্রীষ্মে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ আনুষ্ঠানিকভাবে মহাকাশে উৎক্ষেপণ করার পরিকল্পনা করেছে জাপান। 

[৫] কাঠের তৈরি উপগ্রহটি তৈরিতে কাজ করেছে কিয়োটো বিশ্ববিদ্যালয় ও কাঠের বাড়ি-আসবাব তৈরির প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি। বর্তমানে সব কৃত্রিম উপগ্রহ ধাতব উপাদান দিয়ে তৈরি হয়। মহাকাশে দূষণ কমাতে কৃত্রিম উপগ্রহ তৈরিতে ধাতব পদার্থের বদলে পরিবেশবান্ধব কাঠের মতো বিকল্প উপাদান কাজে লাগানো যায় কি না, সে ধারণা থেকেই লিগনোস্যাট তৈরি করা হয়েছে।

[৬] কিয়োটো বিশ্ববিদ্যালয়ের মহাকাশবিষয়ক প্রকৌশলী তাকাও দোই সম্প্রতি সতর্ক করে দিয়ে বলেন, যেসব কৃত্রিম উপগ্রহ পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে, সেগুলো পুড়ে ক্ষুদ্র অ্যালুমিনা (অ্যালুমিনিয়াম অক্সাইড) কণা সৃষ্টি করে। এই কণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রভাব ফেলতে পারে। এ সমস্যা সমাধানে গবেষকেরা কাঠের কৃত্রিম উপগ্রহ নিয়ে পরীক্ষা চালান। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

 

  • সর্বশেষ