শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে বিটিসিএলের সাতটি টিম গঠন 

মুযনিবীন নাইম: [২] সারাদেশে গ্রাহকদের উন্নত সেবা সরবরাহ করতে এবং গ্রাহকদের ইন্টারনেট সংক্রান্ত বিষয়ে সার্বক্ষণিক সেবা দিতে টিম গঠন করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড । ‘র‌্যাপিড রেসপন্স টিম’ নামের টিমের সদস্যরা ২৪ ঘণ্টা যেকোনো প্রয়োজনে সাড়া দেবে।

[৩] রোববার বিটিসিএলের ওয়েব সাইটে এলাকাভিত্তিক র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়েছে।

[৪] রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, সংস্থাটির উন্নততর নেটওয়ার্ক অপারেশন সেন্টারের (এনওসি) মাধ্যমে গ্রাহকসেবা কার্যক্রমকে আরও দ্রুততর করা হচ্ছে। ‘র‌্যাপিড রেসপন্স টিম’কে সাজানো হয়েছে সারা দেশকে সাতটি অঞ্চলে বিভক্ত করে। যেখানে ২১ জন কর্মকর্তাকে এই টিমের দায়িত্ব দেওয়া হয়েছে।

[৫] এলাকাভিত্তিক র‌্যাপিড রেসপন্স টিমের ১ নম্বরে ঢাকা মেট্রোপলিটনের উত্তর অংশ। এতে বনানী, গুলশান, উত্তরাসহ সংলগ্ন এলাকা- গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং নেত্রকোণা এলাকা রয়েছে।

[৬] দুই নম্বরে বিশ্ববিদ্যালয় এলাকা, সচিবালয়, রমনা, পুরান ঢাকাসহ সংলগ্ন এলাকা- জিঞ্জিরা, কেরানীগঞ্জ, কলাতিয়া, দোহার, নবাবগঞ্জ, কামরাঙ্গীর চর এলাকা রয়েছে।

[৭] তিন নম্বরে রয়েছে ঢাকা মেট্রোপলিটনের পূর্ব অংশ। এর আওতায় মগবাজার, খিলগাঁও, বনশ্রী, রামপুরা, গেন্ডারিয়াসহ সংলগ্ন এলাকা- নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এলাকা রয়েছে।

[৮] চার নম্বরে রয়েছে ঢাকা মেট্রোপলিটনের পশ্চিম অংশ। এর আওতায় শেরে বাংলা নগর, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুরসহ সংলগ্ন এলাকা, সাভার, মানিকগঞ্জ এলাকা রয়েছে।

[৯] পাঁচ নম্বরে রয়েছে চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ, ছয় নম্বরে রয়েছে খুলনা ও বরিশাল বিভাগের জেলাসমূহ এবং সাত নম্বরে রয়েছে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাসমূহ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এমএন/এসবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়