শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৪:২১ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ই-বর্জ্য ব্যাবস্থাপনায় সরকারের হস্তক্ষেপ ও বাজেটের আহ্বান জানালেন অংশীজনেরা

মাজহারুল মিচেল: [২] দেশের শীর্ষস্থানীয় কম্পিউটার বিপণী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে তাদের কার্যালয়ে আইটি বিষয়ক সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা।

[৩] গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আরোয়ার আইটি ব্যাবসায়ের নানা প্রতিকূলতার কথা উল্লেখ করে বলেন, প্রায় দুই মাস হলো চট্টগ্রাম বন্দরে আমাদের মাদারবোর্ড আটকে রেখেছে। সেখানকার কাস্টমস বিভাগ গেমিং কনসোল হিসেবে দেখিয়েছেন। অথচ কম্পিউটার বানাতে এটি লাগে। সেই ল্যাপটপ কীভাবে ব্যবহার হবে তা নির্ভর করে ব্যবহারকারীর ওপর। এখন এটি বুয়েটে পাঠানো হয়েছে। অথচ এইচ এস কোড বদলে যদি মাদারবোর্ডকে অন্তর্ভূক্ত করা হয়, তবে পিসি’র দাম বিনা কারণে বেড়ে যেতে পারে।

[৪] ল্যাপটপ বাজারের অস্থিরতা তুলে ধরে তিনি বলেন, রিফার্বিস ল্যাপটপ আমদানি আইনে নিষিদ্ধ থাকলেও সেটি এখন দেদারসে ব্যবহৃত হচ্ছে বলেও তিনি জানান।

[৫] গ্লোবালব্র্যান্ড ডিরেক্টর জসিম উদ্দীন খোন্দকার বলেন, গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় আমরা ২৭ বছর ব্যবসা ধরে রাখতে পেরেছি। এই অবস্থানটা আরো শক্ত করতে আমরা এবার অনলাইন প্লাটফর্মের কন্টেন্ট ডেভেলপমেন্টে গণমাধ্যমকর্মীরাও ইউটিউবারদের সঙ্গে এগিয়ে আসবেন। কেননা, আমাদের চাষ করা জমিতে অনেকেই আজেবাজে পণ্য সরবরাহ করছে। আপনারা এই গার্বেজ পণ্য বিষয়ে ভোক্তাদের সচেতন করেন।  

[৬] লেনোভো’র প্রডাক্ট ম্যানেজার রেজাউল করিম তুহিন জানান, বাজারের ভালো ল্যাপটপ পেতে গেলে সবার আগে এদের যন্ত্রাংশগুলোর কোর শক্তি সম্পর্কে জানান দরকার। সেই সঙ্গে যে কোন ল্যাপটপের গড়ন-ধরনের চেয়ে রিভিউ পড়ে সেগুলোর সম্পর্কে ধারনা নেয়া যায়।

[৭] অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমকর্মীদের নতুন পণ্য বিষয়ে অবহিত করার চেয়ে স্মার্ট কন্টেন্ট নির্ভর প্রতিবেদন তৈরির অনুরোধ জানানো হয়। সম্পাদনা: সমর চক্রবর্তী

এমএম/এসসি/এনএইচ

  • সর্বশেষ