শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০২:০৯ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেটার ভিআর হেডসেটে পর্দা ছোঁয়ার সুবিধা চালু করছে

ভিআর হেডসেট

মাজহার মিচেল: ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার উদ্ধৃতি দিয়ে প্রযুক্তি নির্ভর ম্যাগাজিন দ্য ভার্জের এক প্রতিবেদনে জানায় নিজেদের তৈরি কুইস্ট ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) হেডসেটে নতুন এ সুবিধা চালু হলে ভার্চ্যুয়াল দুনিয়ার বিভিন্ন বস্তু বা ছবি দেখার পাশাপাশি পর্দায় থাকা ফোন বা ট্যাবলেটর পর্দা ছুঁয়েই বিভিন্ন কাজ করা যাবে।

বিদেশি সংবাদ সংস্থা সিএনএন জানায়, এ ডিভাইসটি চালু হলে বর্তমানে আমরা যেভাবে মোবাইল ব্যবহার করছি এর থেকে আরও সহজে ব্যবহার করতে পারবে ব্যাবহারকারীরা। ফোনের পর্দা স্ক্রল করার আদলে ভার্চ্যুয়াল পর্দার বিভিন্ন স্থান আঙুল দিয়ে স্পর্শ করা যাবে। ফলে সহজেই পেজ স্ক্রল করার পাশাপাশি পেজ পরিবর্তনেরও সুযোগ মিলবে। এমনকি পর্দায় থাকা বাটন স্পর্শ করে বিভিন্ন অপশন চালু বা বন্ধও করা যাবে।

প্রযুক্তি নির্ভর আরেক ম্যাগাজিন টেক ক্রান্চ জানায় কুইস্ট হেডসেটে থাকা ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীদের হাতের নড়াচড়া শনাক্ত করা হবে। ধারণ করা হাতের ছবি ভার্চ্যুয়াল রিয়েলিটিতে দেখতেও পারবেন ব্যবহারকারীরা। ফলে ভার্চ্যুয়াল দুনিয়ায় থাকা কি-বোর্ডে অক্ষর সহজেই টাইপ করা যাবে। শুধু তা-ই নয়, ভার্চুয়াল পর্দায় সেসব তথ্য দেখাও যাবে। ফলে সহজেই তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে।

অপরদিকে ভিন্ন আরেক ম্যাগাজিন স্পেস ডট কম তাদের প্রতিবেদনে বলেছে যে, বর্তমানে ট্র্যাকিং সেন্সর কাজে লাগিয়ে ব্যবহারকারীর চোখের নড়াচড়াসহ চেহারার অভিব্যক্তি শনাক্ত করতে পারে কুইস্ট হেডসেট। ফলে নিজেদের চেহারার অ্যাভাটার (চেহারার আদলে ছবি বা ইমোজি) ভার্চ্যুয়াল দুনিয়ায় দেখতে পারবেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা চালু হলে মিক্সড রিয়েলিটি প্রযুক্তিতে ভার্চ্যুয়ালি বিভিন্ন কাজও করা সম্ভব হবে। এফোনটি দেখতে খুবই স্লিম ও সুন্দর হবেও বলে তারা জানিয়েছে।

এমএম/এএ

  • সর্বশেষ