শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২৬, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০০ থেকে ৫০০ টাকা হচ্ছে ইমার্জেন্সি ব্যালান্স

মোবাইল ফোনে ‘ইমার্জেন্সি ব্যালান্স’ সর্বোচ্চ সীমা ৫০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। যা বর্তমানে ২০০ টাকা আছে।

তবে প্রস্তাব অনুযায়ী, ইমার্জেন্সি ব্যালান্সের সীমা ৫০০ টাকার সঙ্গে যুক্ত হবে ১০ টাকা সেবা ফি ও তার ওপর কর।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ কমিশন সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রস্তাবের পক্ষে ‘গ্রাহকরা বেশি দামের প্যাকেজ কিনতে পারবেন’ এমন যুক্তি দিয়েছে অপারেটরগুলো।

বিটিআরসির নথিপত্র বলছে, ২০১৯ সাল থেকে দেশের চার মোবাইল অপারেটর ১০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালান্স দিয়ে আসছে।

Advertisement

এর মধ্যে ১০ টাকা পর্যন্ত ব্যালান্স নিতে কোনো চার্জ দিতে হয় না। তবে এর বেশি অঙ্কের জন্য ২ টাকা ৭৮ পয়সা থেকে প্রায় ৭ টাকা পর্যন্ত ফি নেওয়া হয়।

ইমার্জেন্সি ব্যালান্সের সার্ভিস ফি নির্ধারণ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী। তিনি বলেন, ‘ইমার্জেন্সি ব্যালান্সে সার্ভিস ফি কত টাকা হবে, তা নিয়ে আলোচনা চলছে।

চলতি মাসে পরবর্তী কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

বর্তমানে দেশের ১৯ কোটির বেশি সিম সংযোগধারীকে ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিচ্ছে চার মোবাইল অপারেটর। ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা বাড়লে জরুরি প্রয়োজনে গ্রাহকদের বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে।

  • সর্বশেষ