শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৩:০৪ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিংকডইনেও আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা

লিংকডইনেও আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা

মাজহার মিচেল: পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে যুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সুবিধা চালু হলে সহজেই নিজেদের প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। দি ভার্জ, গিজ মোডো, সোশাল মিডিয়া টুডে

শুধু তা-ই নয়, চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে কাজের ধরন বা বিবরণ লিখতে পারবেন। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটি চালুর জন্য কাজও শুরু করেছে লিংকডইন।

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে বাড়তি সুবিধা দিতেই টুলটি চালু করা হচ্ছে বলে জানিয়েছে লিংকডইন কর্তৃপক্ষ। লিংকডইনের তথ্যমতে, ব্যবহারকারীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার তথ্য লিখে দিলেই তা সুন্দর করে সাজিয়ে লিখে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটি। ফলে সহজেই নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে। অপর দিকে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো পদের নাম ও কাজের বিবরণ লিখে দিলে সে অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করে দেবে টুলটি। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটি চালু হলে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠান উভয়ই উপকৃত হবে।

লিংকডইনে একে অপরের সঙ্গে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায়। ফলে সহজেই পছন্দের চাকরির সন্ধান মিলে থাকে। আর তাই চাকরির উপযোগী প্রোফাইল তৈরির জন্য নিয়মিত নিজেদের প্রোফাইল হালনাগাদ করেন ব্যবহারকারীরা। অপর দিকে বিভিন্ন প্রতিষ্ঠানও নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দক্ষ কর্মী সংগ্রহ করে।

এমএম/এএ

  • সর্বশেষ