শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩৮ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫০ হাজার বছর পর পৃথিবীর কাছাকাছি সবুজ ধূমকেতু

সবুজ ধূমকেতু

মাজহারুল ইসলাম: সম্প্রতি আবিষ্কার হওয়া সবুজ ধূমকেতুটি পৃথিবী ও সূর্যের কাছাকাছি চলে এসেছে। সবশেষ ৫০ হাজার বছর পর আগে প্রস্তর যুগে রাতের আকাশে এটি দেখা গিয়েছিল। ক্যালিফোর্নিয়াভিত্তিক জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটির নাম অনুসারে এই ধূমকেতুর নাম দেওয়া হয়েছে ‘সি/২০২২ ই৩ (জেডটিএফ)। যা অন্ধকার রাতের আকাশে খালি চোখে দৃশ্যমান হতে পারে। সিএনএন

২০২২ সালের মার্চে বৃহস্পতি গ্রহকে অতিক্রম করার সময় ওয়াইড ফিল্ড সার্ভে ক্যামেরা ব্যবহার করে এই সবুজ ধূমকেতুটি প্রথম দেখা গিয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে ধূমকেতুটি এবার পৃথিবীর কাছে চলে আসছে। আবিষ্কারের পর থেকে এটি যথেষ্ট উজ্জ্বল হয়েছে।

আর্থস্কাই এর তথ্যানুযায়ী, বুধ ও বৃহস্পতিবার (১ ও ২ ফেব্রুয়ারি) সবুজ ধূমকেতুটি পৃথিবী কাছ দিয়ে অতিক্রম করার কথা রয়েছে। এ সময় পৃথিবী থেকে এটির দূরত্ব থাকতে পারে দুই কোটি ৬০ লাখ মাইল। তখন বাইনোকুলার বা খালি চোখেই রাতের আকাশে এটি দেখা যাবে, যদি শহরাঞ্চলের বৈদ্যুতিক আলো বা চাঁদের আলো বেশি উজ্জ্বল না হয়। 

প্যারিস অবজারভেটরির জ্যোতির্পদার্থবিদ নিকোলাস বিভার জানান, সবুজ ধূমকেতুটি বরফ ও ধুলাবালির সমন্বয়ে গঠিত এবং এটি এক ধরণের সবুজাভ আলো বিকিরণ করে। ধূমকেতুটির ব্যাস মাত্র এক কিলোমিটার। অর্থাৎ পৃথিবী থেকে দেখতে পাওয়া সর্বশেষ দুইটি ধূমকেতুর চেয়ে এটি আকারে অনেকটা ছোট।

আইএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়