শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০২:১৮ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ভালো রেজুলেশনের ছবি

ছবি: সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক: মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ রেজুলেশন ঠিক রেখেই ছবি শেয়ার করা যাবে। এমনই নতুন একটি ফিচারের পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। 

ইতোমধ্যে অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপের হালনাগাদ বেটা ভার্সনে ফিচারটি দেখা গেছে। যারা সবসময় মেসেজিং পরিষেবাটি ব্যবহার করে তাদের জন্য ফিচারটি অনেক সহায়ক হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। কেননা এর মাধ্যমে ছবির মানে কোনো পরিবর্তন আনা ছাড়াই শেয়ার করা যাবে। 

অতীতে হোয়াটসঅ্যাপে ছবি শেয়ারের জন্য অটো, ডাটা সেভার ও বেস্ট কোয়ালিটি অপশন দেওয়া হতো। তবে এতেও খুব একটা সুবিধা হতো না। ডাটা সেভিং মোডে হোয়াটসঅ্যাপ দশমিক ৯ মেগাপিক্সেলে ছবি পাঠাত। 

অন্যদিকে বেস্ট কোয়ালিটি অপশনে রেজুলেশন থাকত ১ দশমিক ৪ মেগাপিক্সেল। কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এটি খুবই কম। নতুন ফিচারটির মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্রতিযোগী প্ল্যাটফর্ম টেলিগ্রামের মতো হয়ে যাবে। 

টেলিগ্রাম দীর্ঘদিন থেকে ব্যবহারকারীদের ভালো রেজুলেশনে ছবি শেয়ার করার সুবিধা দিয়ে আসছে। ওয়াবেটাইনফো প্রায় সময়ই বিভিন্ন ফিচারের কথা জানায়। 

কিন্তু সেগুলো ব্যবহারকারীদের জন্য কবে নাগাদ চালু করা হবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা তাদের প্রিয়জনের সঙ্গে সহজেই ছবি আদান-প্রদান করতে পারবে।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়