শিরোনাম
◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে?

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০১:৪৮ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৩, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইলন মাস্কের হাতে টুইটারের কর্মী কমেছে ৮০ শতাংশ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: ইলন মাস্কের হাতে যাওয়ার পর টুইটারের কর্মী কমেছে ৮০ শতাংশ। সিএনবিসির একটি রিপোর্টকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে।

২০২২ সালের অক্টোবরে ইলোন মাস্ক প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করার আগে কর্মী ছিল সাড়ে ৭ হাজার। এখন তিনি টুইটার সামলাচ্ছেন মাত্র ১ হাজার ৩০০ সক্রিয় কর্মী নিয়ে।

গতকাল শনিবার (২১ জানুয়ারি) সংবাদমাধ্যমটি জানিয়েছে, পুরো প্রতিষ্ঠানটির সার্বক্ষণিক প্রকৌশলী এখন ৫৫০ জন আর নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বে আছেন মাত্র ২০ জন।

অবশ্য সক্রিয় কর্মীদের বাইরে আরো ১ হাজার ৪০০ জন কর্মী প্রতিষ্ঠানটির বেতনভুক্ত রয়েছেন। তবে কাজের পরিসীমা কমে আসায় তারা এই মুহূর্তে কেউই অফিসে যাচ্ছেন না। সক্রিয় কর্মীদের মধ্যেও অন্তত ৪০ জন ইঞ্জিনিয়ারসহ ৭৫ জন রয়েছেন ছুটিতে।

অধিগ্রহণের পর মাস্ক প্রতিষ্ঠানের কার্যকলাপ ঢেলে সাজিয়েছেন। যারা প্ল্যাটফর্মের গোপনীয়তা, সাইবার নিরাপত্তা এবং সেন্সরশিপ সামলাতেন তাদের অধিকাংশকেই ছাঁটাই করে দিয়েছেন তিনি।

গত ডিসেম্বরে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার সপ্তাহ পর সপ্তাহ অফিস ভবনের ভাড়াও পরিশোধ করছে না। ফলে বোঝাই যাচ্ছে, সবমিলিয়ে খারাপ সময় পার করছে প্রতিষ্ঠানটি।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়