শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩১ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসিসের জাতীয় আইসিটি পুরস্কারের জন্য নিবন্ধন শুরু

মনজুর এ আজিজ : দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) পঞ্চমবারের মতো আয়োজন করতে যাচ্ছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস।

দেশের তথ্যপ্রযুক্তি খাতের উদ্ভাবনীমূলক পণ্য ও সেবা প্রকল্পকে স্বীকৃতি দিতে এবারের আসরে ৩৬টি ক্যাটাগরিতে ১০৮টি পুরস্কার দেওয়া হবে।  পুরস্কারপ্রাপ্ত সেরা প্রকল্পগুলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় তথ্যপ্রযুক্তি খাতের অস্কার হিসেবে খ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে।

মঙ্গলবার বেসিস কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগ্রহীদের একটি প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সেজন্য বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের অফিশিয়াল ওয়েবসাইট  এ গিয়ে  নিবন্ধন করতে হবে। ২০ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত এই নিবন্ধন চলবে।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের আহ্বায়ক ও বেসিস অ্যাডভাইজরি স্ট্যান্ডিং কমিটির সভাপতি এম রাশিদুল হাসান, সহ-সভাপতি শাহ ইমরাউল কায়ীশ, সহ-সভাপতি উত্তম কুমার পাল, বেসিস পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু, তানভীর হোসেন খান প্রমুখ।

বেসিস সভাপতি বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা সারা দেশের উদ্ভাবনী ও সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবাগুলোকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করি এবং তাদেরকে স্বীকৃতি ও উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরস্কার প্রদান করা হয়।

এম রাশিদুল হাসান বলেন, অ্যাপিকটা অ্যাওয়ার্ডসকে সামনে রেখেই বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের যাত্রা শুরু। বিগত চারটি বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের তুলনায় এ বছর আরও বড় পরিসরে এই আযোজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগের আয়োজনগুলোতে আমরা দেশে এবং অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে আশাতীত সাড়া ও সাফল্য পেয়েছি।

এবারের আয়োজনে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন বেসিস প্রেসিডেন্টস অ্যাডভাইজরি কমিটির সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও সহ-আহ্বায়ক হিসেবে থাকছেন বেসিস অ্যাডভাইজরি স্থায়ী কমিটির সদস্য লিয়াকত হোসেন। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়