শিরোনাম
◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো?

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ০৯:৩৯ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৬, ০৯:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে বিনা মূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ, কারা পাবেন না এই সুবিধা?

টেক জায়ান্ট প্রতিষ্ঠান মেটা সম্প্রতি ফেসবুকে অ্যাকাউন্ট আসল কিনা তা নিশ্চিত করতে সম্পূর্ণ ফ্রি ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ চালুর ঘোষণা দিয়েছে। সেলফিভিত্তিক পরিচয় নিশ্চিতকরণ প্রক্রিয়ার মাধ্যমে এই ব্যাজটি দেওয়া হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণা রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

তবে মেটার নীতিমালা অনুযায়ী, চাইলেই সবাই এই ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না। ব্যাজটি পেতে হলে অ্যাকাউন্টধারীকে বেশ কিছু প্রাথমিক শর্ত পূরণ করতে হবে। যাদের জন্য এই সুবিধা প্রযোজ্য নয়- 

১. ১৮ বছরের কম বয়সিরা 

এই ফিচারের জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ১৮ বছরের কম বয়সিরা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

Advertisement

২. পেজ এবং প্রফেশনাল মোড অ্যাকাউন্ট

বর্তমানে এই প্রোগ্রামটি শুধুমাত্র ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের জন্যই সীমাবদ্ধ। কোনো ধরনের বিজনেস বা পাবলিক পেজ এবং প্রফেশনাল মোড অ্যাকাউন্ট এই ফ্রি ভেরিফায়েড ব্যাজের আওতায় আসবে না। 

৩. সন্দেহজনক বা অননুমোদিত কার্যকলাপ থাকা অ্যাকাউন্ট

যেসব অ্যাকাউন্টে মেটার কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন বা সন্দেহজনক ও অননুমোদিত কার্যক্রমের প্রমাণ পাওয়া যাবে, তারা এই ব্যাজ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। অ্যাকাউন্ট অবশ্যই ‘গুড স্ট্যান্ডিং’-এ থাকতে হবে। 

৪. নির্ধারিত অঞ্চলের বাইরের ব্যবহারকারীরা

এই ফিচারটি একযোগে বিশ্বব্যাপী চালু হচ্ছে না। প্রাথমিক পর্যায়ে এটি কেবল নির্দিষ্ট কিছু দেশে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। ফলে ওই নির্দিষ্ট অঞ্চলগুলোর বাইরের ব্যবহারকারীরা আপাতত এই সুবিধা পাবেন না। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশের সাধারণ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা উন্মুক্ত করবে মেটা। 

ফ্রি ব্যাজের অন্যান্য বৈশিষ্ট্য: 

সেলফি ভিডিওর মাধ্যমে যাচাই: ব্যবহারকারীদের একটি ছোট ভিডিও সেলফি রেকর্ড করতে হবে, যা প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে। 

কালো রঙের ব্যাজ: পেইড ‘মেটা ভেরিফায়েড’-এর নীল ব্যাজ এবং অতিরিক্ত নিরাপত্তার সুবিধা থাকলেও, এই ফ্রি ভেরিফিকেশনটি একটি কালো রঙের ভেরিফিকেশন ব্যাজ দিয়ে চিহ্নিত করা হবে এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে। 

ব্যবহারের ক্ষেত্র: ফেসবুক মার্কেটপ্লেস, ডেটিং, গ্রুপসহ বিভিন্ন জায়গায় ব্যবহারকারীরা যেন আসল মানুষ চিনতে পারেন, সে জন্যই এই উদ্যোগ।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ