শিরোনাম
◈ রাস্তায় কোরবানির পশুর বর্জ্য থাকায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী, নইলে ‘ব্যবস্থা’ ◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:১৯ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোনের সাহায্যে হোটেলকক্ষে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক : কাজের ক্লান্তি কাটাতে ঘুরতে যাওয়ার থেকে ভালো উপায় আ কিছুই নেই। আর এ কারণেই মানুষ অবকাশ যাপনের জন্য বের হন। জনপ্রিয় পর্যটন অঞ্চলে ভ্রমণকারীদের থাকার সুবিধার জন্য হোটেল থাকেই। তাই প্রিয় স্থান নির্বাচন করে অবকাশ যাপনের যেতে পারেন। তবে অনেকেই হোটেল কক্ষ আতঙ্ক কাজ করে লুকানো ক্যামেরা নিয়ে। এমনকি শপিং করতে গিয়ে ট্রায়াল রুমেও এই ভয় থেকেই যায়। তবে কিছু কৌশল জানা থাকলে সহজেই বুঝতে পারবেন আপনি নিরাপদে আছেন কিনা। এমনকি মোবাইল ফোন ব্যবহার করে কীভাবে গোপন ক্যামেরা শনাক্ত করবেন সে কৌশল উঠে এসেছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে।   

রিফ্লেকশন: স্মার্টফোনের ফ্ল্যাশলাইট চালু করে রুমের বিভিন্ন স্থানে ভালো করে দেখুন। গোপন ক্যামেরাগুলো প্রায়ই একটি ছোট লেন্স থাকে, যা আলো প্রতিফলিত করে। এই প্রতিফলন আপনার ফোনের ক্যামেরায় দেখা যেতে পারে।

ইনফ্রারেড সিগন্যাল খুঁজে দেখা: অনেক গোপন ক্যামেরা ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে, যা মানুষের চোখে দেখা যায় না। তবে আপনার ফোনের ক্যামেরা এই ইনফ্রারেড লাইট ধরা করতে পারে। তাই, ফোনের ক্যামেরা দিয়ে চারপাশ দেখুন এবং যেকোনো অস্বাভাবিক লাইট প্যাটার্নের দিকে লক্ষ্য রাখুন।

ক্যামেরা-ডিটেকশন অ্যাপ: এখন হিডেন ক্যামেরা খুঁজে বের করার অ্যাপও আছে। অ্যাপ স্টোর থেকে ‘হিডেন ক্যামেরা ডিটেক্টর’ অ্যাপ নামিয়ে নিন। এবার সেই অ্যাপসের নিয়ম জেনে সহজেই লুকানো ক্যামেরা খুঁজে বের করতে পারবেন। ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান: আপনার ফোনের ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান করে দেখুন কোন নতুন ডিভাইস সংযুক্ত হচ্ছে কিনা। যদি কোনও অস্বাভাবিক ডিভাইস আপনার নেটওয়ার্কে দেখা যায়, তাহলে সেটা হতে পারে গোপন ক্যামেরা।

এছাড়া, ক্যামেরা ডিটেকশন ডিভাইসও ব্যবহার করতে পারেন যা গোপন ক্যামেরা শনাক্তে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। তবে, সবশেষে, আপনার নিরাপত্তার জন্য আপনি যদি কিছু সন্দেহ করেন, হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়