শিরোনাম
◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৪, ১১:৫৮ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ন্যানো পণ্যের রপ্তানি বেড়েছে ১১০ শতাংশ

ইরান ন্যানোটেকনোলজি ইনোভেশন কাউন্সিলের সেক্রেটারি এমাদ আহমাদভান্দ বলেছেন, গত ইরানি ক্যালেন্ডার বছরে (যা ১৯ মার্চ শেষ হয়) দেশটির ন্যানো-পণ্য রপ্তানি আগের বছরের তুলনায় ১১০ শতাংশ বেড়েছে।

আইআরআইবির এক প্রতিবেদনে বলা হয়, আহমাদভান্দ জানান, ইরানের উৎপাদকরা উল্লিখিত বছরে ১৪৫ মিলিয়ন মার্কিন ডলারের ন্যানো প্রযুক্তি পণ্য রপ্তানি করেছে। এর আগের বছর ২১ মার্চ ২০২২ থেকে ২১ মার্চ ২০২৩ এর মধ্যে দেশটি ৬৯ মিলিয়ন ডলার মূল্যের ন্যানো প্রযুক্তি পণ্য রপ্তানি করে।

ইরানি এই কর্মকর্তা বলেন, আগের বছরে ইরানের ন্যানো-পণ্যের মোট মূল্য ছিল ১ দশমিক ৬২ বিলিয়ন ডলার। এর মধ্যে প্রায় ৯১ শতাংশ দেশীয় বাজারে বিক্রি হয় এবং রপ্তানি করা হয় মাত্র নয় শতাংশ।

আহমদভান্দ আরও জানান, ২০২৩ সালে ইরানে ন্যানো-তৈরি পণ্যের বিক্রি ২০২২ সালের তুলনায় ১০৪ শতাংশ বেড়েছে। সূত্র- তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়