শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ১১:৪৮ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি লঞ্চার দিয়ে যে ২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান

ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারি বলেছেন, বছরের শেষ নাগাদ "তোলু-৩" এবং "জাফর-২" স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে৷ বিদেশি লঞ্চারের মাধ্যমে স্যাটেলাইটদ্বয় উৎক্ষেপণ করা হবে বলে জানান তিনি।

এর আগে সেপ্টেম্বরে ইরানের মহাকাশ সংস্থার প্রধান ঘোষণা দিয়েছিলেন, চলতি ইরানি বছর  ১৪০৩ সালের শেষ নাগাদ কমপক্ষে ৫টি উপগ্রহ মহাকাশে পাঠানো হবে।

সোমবার মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাত্কারে সালারি বলেছেন, বছরের শেষ নাগাদ ৫-৭টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে।

তিনি যোগ করেন, ইরানি মহাকাশ সংস্থা ১৪০৩ সালে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এরোস্পেস ফোর্সের সহযোগিতায় সাব-অরবিটাল উৎক্ষেপণের পরিকল্পনা করছে।

সালারি বলেন, এই বছর বিদেশি লঞ্চারের মাধ্যমে 'তোলু- ৩' ও 'জাফর-২' নামের দুইটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। দেশীয়ভাবে তৈরি কাউসার স্যাটেলাইটটিও এই বছর উৎক্ষেপণ করা হবে বলে জানান তিনি। সূত্র- মেহর নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়