শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৪, ০৩:৪২ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ রাতের মধ্যেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর চেষ্টা চলছে: জুনাইদ আহমেদ পলক

আজ রাতের মধ্যেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (২২ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সূত্র : সময়টিভি, বিবিসি বাংলা

প্রতিমন্ত্রী বলেন, ‘সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে। আজ রাতের মধ্যেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর সর্বোচ্চ চেষ্টা চলছে। দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় সব ধরনের ডিজিটাল সেবায় ধস নেমেছে। এতে দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনেও বড় ধরনের ধাক্কা লেগেছে। মোটা অঙ্কের অর্থনৈতিক লোকসান গুণতে হচ্ছে ব্যবসায়ীদের।’

ইন্টারনেট না থাকায় মানুষ সামাজিকমাধ্যমে ঢুকতে পারছে না। ইন্টারনেটভিত্তিক ভয়েস ও ভিডিও কল সুবিধারও বাইরে আছেন তারা। এছাড়া অনলাইনে লেনদেনসহ নিত্যদিনের বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে।

কয়েক কোটি মানুষের জীবিকা নির্ভর করছে মোবাইলভিত্তিক অর্থনৈতিক সুবিধার (এমএফএস) ওপর। গেল কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় তাদের হাত এখন কপর্দকশূন্য হয়ে পড়েছে।
 
প্রিপেইড গ্যাস ও বৈদ্যুতিক মিটারেও রিচার্জ করা সম্ভব হচ্ছে না। ঢাকা ও ঢাকার বাইরের শত শত গ্রাহক বিদ্যুৎহীন অন্ধকারে দিন কাটাচ্ছেন।
 
মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে বৃহস্পতিবার বিকেলে আগুনের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ব্রডব্যান্ড সঞ্চালন লাইন। এরপর রাত ৯টার পর থেকেই বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা।

ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি বলছে, সাবমেরিন ক্যাবল, আইটিসি থেকে আইআইজি হয়ে আইএসপিদের সরবরাহ করা দৈনিক ৩ হাজার জিবিপিএস ব্যান্ডউইথের পুরোটাই বন্ধ আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়