শিরোনাম
◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করল গ্রামীণফোন

আমিনুল ইসলাম: [২] দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ‘জিপিফাই’ চালু করেছে গ্রামীণফোন (জিপি)। সোমবার (১৫ জুলাই) রাজধানীর এক হোটেলে এর উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

[৩] প্রাথমিকভাবে ৩টি ভিন্ন প্যাকেজে গ্রাহকদের তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ‘জিপিফাই’ দিবে গ্রামীণফোন। ২৫ এমবিপিএস ইন্টারনেট প্যাকেজের মূল্য পড়বে ১ হাজার টাকা। এছাড়া ৩০ এমবিপিএস ১ হাজার ৩০০ টাকা ও ৪০ এমবিপিএস ১ হাজার ৯০০ টাকা মূল্য পড়বে এই ইন্টারনেট সেবায়।

[৪] গ্রামীণফোন জানিয়েছে, গ্রাহকরা চাইলে যেকোনো সময় গ্রাহকদের পছন্দমতো প্যাকেজ পরিবর্তন করতে পারবে। এছাড়া প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী শহরে জিপিফাই সংযোগ নিতে পারবেন গ্রাহকরা। জিপিফাই সংযোগ নিয়ে একসঙ্গে স্মার্ট টিভি, স্মার্ট ফোন সিসিটিভিসহ ১০ থেকে ৩২টি ডিভাইস কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে মোবাইল অপারেটরটির পক্ষ থেকে। তবে সংযোগ নেয়ার জন্য দুই ধরনের রাউটার ব্যবহার করতে হবে। এধরনের রাউটারের একটির দাম চার হাজার টাকা, আরেকটির দাম ৭ হাজার টাকা। এই পরিষেবায় গ্রাহকদের শুধু একটি মডেম বা রাউটার ও অপারেটরের কাছ থেকে সাবস্ক্রিপশন নিতে হবে বলে জানায় জিপি। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ