শিরোনাম
◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের ◈ রফতানির ৮১ শতাংশই পোশাক খাত, বৈচিত্র্য না বাড়ালে বাড়বে ঝুঁকি! ◈ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ◈ রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী ◈ দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন: দ্য ওয়াশিংটন পোস্ট ◈ স্বর্ণের দাম ৬ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়লো ◈ ভিসা পেলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত ◈ দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার ◈ পুলিশ বাহিনীতে বড় সংস্কারের ইঙ্গিত, জনবল বৃদ্ধি ও আধুনিকায়নের উদ্যোগ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৬:১৩ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নত সামুদ্রিক সরঞ্জাম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান

রাশিদ রিয়াজ: ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আবদোল রহিম মুসাভি বলেছেন, সমুদ্রগামী মিশনের জন্য সামুদ্রিক শিল্পে প্রয়োজনীয় সরঞ্জাম উৎপাদনের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান রয়েছে  ইরানের দেশীয় বিশেষজ্ঞদের।

মঙ্গলবার কেরমান প্রদেশে দেশটির নৌবাহিনীর বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্য প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান।

তিনি আরও বলেন, প্রদর্শনীটি বিশ্ববিদ্যালয়, জ্ঞান-ভিত্তিক কোম্পানি এবং নৌবাহিনীর প্রচেষ্টার ফল। নৌবাহিনীর সমুদ্রগামী মিশনের সরবরাহের ক্ষেত্রে যা প্রয়োজন তা এই প্রদর্শনীতে দেখানো হয়েছে, যা দেশীয় বিশেষজ্ঞরা তৈরি করেছেন।

ইরানের সশস্ত্র বাহিনী সব ক্ষেত্রেই ক্রমাগত এবং ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে উল্লেখ করে জেনারেল মুসাভি বলেন, আমরা সামুদ্রিক অভিযানে যা প্রয়োজন তা অর্জন করেছি। সামুদ্রিক মিশনগুলো শক্তিশালীভাবে সম্পন্ন করার সক্ষমতা অর্জন করেছি। সূত্র: মেহর নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়