শিরোনাম
◈ লেবাননে ইসরায়েলি বিমান হামলা: অন্তত ১২ জন নিহত ◈ পাকিস্তান ক্রিকেটে আবার শ্বশুর–জামাই লড়াই!‌ ক্ষে‌পে‌ছে পি‌সিবিও ◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৩, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৩, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪ কোটি ডলারে বিক্রি হলো পিকাসোর আঁকা প্রেমিকার ছবি

ইমরুল শাহেদ: [২] বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা ‘ওম্যান উইথ এ ওয়াচ’ নামক একটি ছবি বুধবার নিউইয়র্কের সোথেবিতে প্রায় ১৩৯ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে। ছবিটি পিকাসোর আঁকা মাস্টারপিসগুলোর একটি। সূত্র: রয়টার্স

[৩] এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্বনামধন্য নিলাম প্রতিষ্ঠান সোথেবি’স থেকে ছবিটি নিলামে বিক্রি হয়েছে। এটাই পিকাসোর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ছবি। ১৯৩২ সালে তিনি এই ছবিটি এঁকেছিলেন।

[৪] এই ছবির নীল রঙের ব্যাকগ্রাউন্ডের সামনে অনেকটা সিংহাসনের মতো একটি আসনে বসে আছেন একজন নারী। বিশেষজ্ঞদের ধারণা, এই নারী পিকাসোর প্রেমিকা ফরাসি চিত্রশিল্পী মেরি থেরেসি ওয়াল্টার। ছবিটিতে প্রেমিকার প্রতি শিল্পীর মুগ্ধতার আবেশ ফুটে উঠেছে বলে তারা মনে করেন।

[৫] ১৯২৭ সালে প্যারিসে ১৭ বছর বয়সী ওয়াল্টারের সঙ্গে পিকাসোর প্রথম দেখা হয়। তিনি তখন ব্যালে নৃত্যশিল্পী ওলগা খোখলোভার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ধারণা করা হয়, মেরি থেরেসি ওয়াল্টার পিকাসোর সবচেয়ে প্রিয় প্রেমিকা ছিলেন। ‘ওম্যান উইথ এ ওয়াচ’ ছাড়াও পাবলোর আরও কয়েকটি ছবিতে চিত্রিত হয়েছেন তিনি। সম্পাদনা: ইকবাল খান

আইএস/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়