শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক গরুর ৬ শিং

এক গরুর ৬ শিং

মাহফুজুর রহমান, ঝিনাইদহ: এক গরুর ৬ শিং ব্যাপারটা শুনতে অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হলেও ঝিনাইদহের কোটচাঁদপুরে এমন শিংওয়ালা গরুর সন্ধান মিলেছে। গরুটি দেখতে দুর দুরান্তের মানুষ ভীড় করছেন কোটচাদঁপুর উপজেলার বহরামপুর গ্রামে।

মহিদুল ইসলাম নামে এক গ্রামবাসি জানান, সচরাচর এমন শিংওয়ালা গরু দেখা যায় না। কোটচাঁদপুর শহর থেকে গরু দেখতে আসা হালিম আজাদ ডালিম বলেন, সত্যি এক অস্বাভাবিক গরু দেখলাম।

জানা গেছে, ছোট থেকেই গরুটি লালন পালন করেছেন বহরামপুর গ্রামের মোশারফ হোসেন। তিনি জানান, গরুটির ৬ মাস বয়সে স্বাভাবিক প্রক্রিয়ায় দুইটি শিং গজায়। ৪/৫ মাস পর মাথার মাঝখান থেকে আরো দুইটি শিং গজায়। তারও কিছুদিন পর আরো দুইটি শিং গজায়। তবে চারটি শিং অপেক্ষাকৃত ছোট হলেও স্পষ্ট বোঝা যাচ্ছে। তিনি বলেন, আগে এমন শিংওয়ালা গরু কোনোদিন দেখিনি।

গরুর ৬ শিং গজানো নিয়ে কোটচাঁদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, এটা জেনিটিক্যাল কোনো সমস্যার কারণে হতে পারে। মানুষের যেমন হাতে পায়ে বাড়তি আঙুল গজায়, তেমনি গরুর শিং ওঠার ক্ষেত্রে হয়তো তাই হয়েছে। ফলে বলা যায় এটা একটা বিশেষ গরু। তবে এই নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। এই বিশেষ গরুটি দেখতে বহরামপুর গ্রামে যাবেন বলেও জানান এই প্রাণিসম্পদ কর্মকর্তা। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়