শিরোনাম
◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল? ◈ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা ◈ প্রথমবার শহীদ মিনারে গিয়ে যা বললেন জামায়াত আমির

প্রকাশিত : ২৩ মে, ২০২৪, ০৯:০০ রাত
আপডেট : ২৩ মে, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবু বউকে চুমু, বরপক্ষকে পেটাল কনের পরিবার

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বিয়ের অনুষ্ঠানে আবেগ সামলাতে পারেননি বর। মালা বদলের সময় হবু বউকে চুমু দিয়েছেন তিনি। আর তাতেই ঘটে গেছে কুরুক্ষেত্র। পুরো বাড়ির পরিবেশ বদলে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

[৩] প্রতিবেদনে বলা হয়েছে, মালাবদলের সময় কনেকে চুমু দেওয়াকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়েছে দুপক্ষ। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া সাতজনকে আটক করা হয়েছে।

[৪] জানা গেছে, গত সোমবার ভারতের উত্তর প্রদেশের হাপুর এলাকার অশোকনগরে এ ঘটনা ঘটেছে। বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বর কনের মালাবদল চলছিল। এ সময় আবেগের বশে কনেকে চুমু দেন বর।

[৫] বরের আকস্মিক এ আচরণে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে কনের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে বরের পরিবারের লোকজনকে মারধর শুরু করে। এতে কনের বাবাসহ উভয়পক্ষের ছয়জন আহত হন।

[৬] প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দুপক্ষের সাতজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে একই সঙ্গে দুই মেয়ের বিয়ের আয়োজন করেন কনের বাবা। প্রথম বিয়েটি সুস্থভাবে সম্পন্ন হলেও দ্বিতীয় বিয়েতে গিয়ে বিবাদ দেখা দেয়।

[৭] কনের পরিবারের অভিযোগ, বিয়ের মঞ্চে বর জোর করেই কন্যাকে চুমু দেন। তবে বরের পরিবারের অভিযোগ, কনের আস্কারায় এ ধরনের ঘটনা ঘটেছে।

[৮] পুলিশের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করার অভিযোগে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়