শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২৩ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক: বাজবল ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করছে ইংল্যান্ড। ম্যাককালামের অধীনে ৭ সিরিজ অপরাজিত থাকার রেকর্ড দীর্ঘায়িত হতে দিলেন না শুভমান গিল এবং ধ্রুব জুরেল। রাঁচি টেস্টে ৫ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ঘরে তুললো স্বাগতিকরা।

প্রতিনিয়ত রঙ বদলাতে থাকা ম্যাচে একপর্যায়ে নিয়ন্ত্রণ নিয়েই ফেলছিল ইংলিশরা। তবে সেখান থেকে ৭২ রানের জুটিতে ভারতকে ম্যাচ জেতান গিল এবং ধ্রুব। ১৯২ রানের লক্ষ্য টপকাতে ভারতকে খেলতে হয়েছে চতুর্থ দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত। এই জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল ভারত।

১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটেই ৮৪ রান তুলেছিল ভারত। এরপরেই শোয়েব বশির এবং টম হার্টলিরা বলে নাজেহাল হয়ে পড়ে স্বাগতিকরা। পরের ৩৬ রান করতেই তারা হারিয়েছে ৫ উইকেট।

শুরুটা ৪৪ বলে ৩৭ রান করা জয়সওয়ালকে দিয়ে। এরপরেই ৫৫ রান করা রোহিত শর্মাকে ফিরিয়েছেন হার্টলি। রজত পতিদার, রবীন্দ্র জাদেজা এবং সরফরাজ খানকে বেশিক্ষণ টিকতে দেননি শোয়েব বশির।

ইংল্যান্ড স্বপ্ন দেখতে থাকে জয়ের। কিন্তু সেখানেই প্রতিরোধ গড়েন ধ্রুব জুরেল এবং শুভমন গিল। গিল অপরাজিত ছিলেন ৫২ রানে। আর ৩৯ রান এসেছে জুরেলের ব্যাট থেকে।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৫৩ রানে থামে ইংল্যান্ড। দলের হয়ে ১২২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জো রুট।
জবাবে ব্যাট করতে নেমে শোয়েব বশিরের ফাইফারে ১৭৭ রানে ৭ উইকেট হারায় ভারত। সেখান থেকে ধ্রুব’র ৯০ রানের ইনিংসটায় ভর করে দলীয় স্কোর ৩০০ ছাড়াতে সাহায্য করে স্বাগতিকদের।

লিড নিলেও খুব বেশি সুবিধা করতে পারেননি সফরকারীরা। জ্যাক ক্রলির ৬০ রানে ভর করে ১৯২ রানের লক্ষ্য পায় ভারত। যেটা তারা টপকেছে গিল আর রোহিতের ফিফটিতে ভর করে।

এফএ/এসবি২

  • সর্বশেষ