শিরোনাম
◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০৮ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের নাগরিকত্ব পাচ্ছে না কোহলিপুত্র অকায়

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয়বার সন্তানের বাবা-মা হয়েছেন ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। গত ১৫ ফেব্রুয়ারি লন্ডনের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আনুশকা। ৫ দিন পর প্রকাশ্যে আসে এই খবর।

২০ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভক্তদের সুখবরটি জানান ভিরুষ্কা। একই সঙ্গে পুত্র সন্তানের নামও প্রকাশ করেন তারা। ভামিকার ভাইয়ের নাম রাখা হয়েছে ‘অকায়’। যার অর্থ ‘উজ্জ্বল চাঁদ।’

এদিকে নতুন আলোচনার সৃষ্টি করেছে কোহলি আনুশকার সন্তানের নাগরিকত্ব প্রসঙ্গ। কারণ এই দম্পতি তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন লন্ডনে। তাহলে কী জন্মসূত্রে বিরাট-আনুশকার পুত্র ব্রিটিশ নাগরিক? ভারতীয় সংবাদমাধ্যম গুলোতে এ নিয়ে চলছে অনেক জল্পনা-কল্পনা।

লন্ডনে সম্পত্তি রয়েছে বিরাট কোহলির। প্রায়ই বেড়াতে যান তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম চ্যানেল নাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে জন্ম হলেও জন্মসূত্রে ব্রিটিশ নাগরিকত্ব পাবে না অকায়। কারণ যুক্তরাজ্যে নাগরিকত্বের নিয়ম অনুযায়ী, কেউ সেখানে জন্মালেই নাগরিক হতে পারে না। বাবা-মায়ের মধ্যে অন্তত কোনও একজনের ব্রিটিশ নাগরিকত্ব থাকতে হবে। অথবা দীর্ঘ সময় কেউ ব্রিটেনে বসবাস করলে সেক্ষেত্রে নাগরিকত্ব মিলতে পারে।

কোহলি কিংবা আনুশকা কেউই যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করেন না। এছাড়াও ব্রিটিশ কোনো নাগরিক যদি দেশের বাইরে সন্তান জন্ম দেন, তবুও সেই সন্তান বাবা-মায়ের নাগরিকত্বের জন্য ব্রিটিশ নাগরিক হবেন। তাই অকায় ভিন দেশে জন্ম নিলেও ভারতেরই নাগরিক হবেন। তবে যুক্তরাজ্যের পাসপোর্ট পাবেন অকায়।

এলআরবি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়