শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৫৯ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল প্লে-অফের টিকিটের দাম বাড়লো

নিজস্ব প্রতিবেদক: চূড়ান্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লে-অফের চার দল। আগামী ২৬ ফেব্রুয়ারি এলিমিনেটরের ম্যাচ দিয়ে মাঠে পুনরায় গড়াবে বিপিএল।

সেই ম্যাচের আগে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে প্লে-অফের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাউন্ড রবিন লিগে ইস্টার্ন স্ট্যান্ডের যে টিকিটের দাম ছিল ২০০ টাকা, প্লে-অফে সেটি করা হয়েছে ৩০০ টাকা। এছাড়াও নর্থ এবং সাউথ স্ট্যান্ডের ৪০০ টাকার টিকিটের দাম বেড়ে হয়েছে ৫০০ টাকা।

তবে ক্লাব হাউজের টিকিটের দাম ৮০০ টাকাই থাকছে। দাম অপরিবর্তিত আছে ভিআইপি স্ট্যান্ড এবং গ্র্যান্ড স্ট্যান্ডেরও। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ২৫০০ টাকা আর ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ১৫০০ টাকা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বুথ ছাড়াও টিকিট পাওয়া যাবে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে। টিকিট বিক্রি চলবে ম্যাচের দিন ও তার আগের দিন। শনিবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। যা পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া টিকিট কেনা যাবে অনলাইনেও। 

এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়