শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের আল নাসর ক্লাবের জিমে বাবা ও ছেলে 

স্পোর্টস ডেস্ক: নিজের ছেলের সঙ্গে শারীরিক কসরতের ছবি প্রকাশ করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের জিমে বাবা-ছেলের সিক্স প্যাক প্রদর্শনের সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে সিআরসেভেন ক্যাপশনে লিখেছেন, আজ আমার সঙ্গীর সাথে।

৩৯ বছর বয়সেও রোনালদোর ফিটনেস ঈর্ষনীয়। সামাজিক মাধ্যমে প্রায়শই ঝড় তোলে তার শরীর প্রদর্শনের ছবি। এবার নিজের ১৩ বছরের ছেলেকেও ট্রেনিংয়ে সঙ্গী করেছেন সিআর সেভেন। ১৩ বছর বয়সী ক্রিশ্চিয়ানো জুনিয়র খেলছেন বাবার ক্লাব আল নাসরেরই অনুর্ধ্ব-১৩ দলে।

এর আগেও বিভিন্ন ছবিতে ছেলেকে দেখা গেছে বাবার পথ অনুসরণ করতে। তবে সবশেষ প্রকাশিত এই ছবিতে রোনালদোর ছেলের শারিরিক গঠনে উন্নতি নজর কেড়েছে নেটিজেনদের।

শেষ ষোলোর দ্বিতীয় রাউন্ডে ঘরের মাঠে আল ফেইয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচেও গোল পেয়েছেন রোনালদো। তার পরই প্রকাশ করেছেন ছেলের সাথে জিমের ছবি। 

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়