শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৪০ বিকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০০ বছর বয়সেও তাগি আসকর ঝাঁপালেন পুলে

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ১৯৫১ সালে ভারতের নয়াদিল্লিতে। সেই গেমসে ইরানের তাগি আসকর ডাইভিংয়ে একটি রুপা ও ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ-২০২৪ এ সেই একই ব্যক্তিকে দেখা গেল ডাইভিং প্ল্যাটফর্মে। এবার দোহায় পুলে ঝাঁপিয়েছে শতবর্ষী তাগি আসকর। ১০০ বয়সী আসকর অংশ নেবেন মাস্টার্স চ্যাম্পিয়নশিপে।

বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপের ডাইভিং প্রতিযোগিতায় অংশ নেননি তাগি। অবসরে যাওয়া সাঁতারু ও ডাইভারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব অ্যাকুয়াটিকস মাস্টার্স চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন তিনি। মাস্টার্স চ্যাম্পিয়নশিপের প্রচারণা চালাতেই ১ মিটার স্প্রিংবোর্ড থেকে পুলে ঝাঁপিয়েছেন আসকর।

৫৯ বছর পর ডাইভিংয়ে ফেরা আসকর জানিয়েছেন, ৪১ বছর বয়সে ইরানের হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করেছিলেন। ডাইভিংয়ে ইরানের ঐতিহ্যের কথাও মনে করিয়ে দেন তিনি। সেই আসরে দুটি পদক জিতেছিলেন আসকর।  ১৯৭৪ সালে যখন তেহরানে গেমস হলো, সুন্দর এই খেলাটিতে চীনারা আসতে শুরু করেছে। ওরা এখন রীতিমতো বিপ্লব করেছে। সূত্র: চ্যানেল২৪

এত বছর পর আবার ডাইভিং পুলে ফেরার অনুপ্রেরণা নিয়ে আসকর জানিয়েছেন, সেই যে  কিশোর বয়সে ডাইভিংয়ের প্রেমে পড়লাম, সেই প্রেম এখনো আছে। ১৯৫১ ও বর্তমানের মধ্যে আমার পারফরম্যান্স ছাড়া আর কোনো পার্থক্য দেখি না।

এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়