শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৪ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে অনেক বড় বোনাস পাবে ক্রিকেটাররা: পাপন

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের বাজে পারফরমেন্সের জন্য নানান বিতর্কও চলছিলো সব মহলে। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এতদিন নীরবই ছিলেন। এড়িয়ে চলেছেন সাংবাদিকদেরও।

এবার নিউজিল্যান্ডকে সিলেট টেস্টে হারানোর পর বদলে গেলো আবহ। আবার আগের মতোই ক্যামেরার সামনে হাজির হয়ে অনেক কথা বললেন তিনি। এরমধ্যে জানালেন সিরিজ জিতলে নাজমুল হোসেন শান্তদের জন্য অপেক্ষা করছে বড় বোনাস।

সিলেটে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারানোর পর সোমবার ক্রিকেটারদের নৈশভোজে ডাকেন বোর্ড সভাপতি। রাজধানীর পাঁচ তারকা হোটেলে সেই নৈশভোজ শেষে বেরিয়ে হাস্যজ্জ্বল মুখে কথা বলেন তিনি।

পাপন বলেন, ক্রিকেটারদের কাছ থেকে বোনাস পাওয়ার আকাক্সক্ষা দেখতে পেয়েছেন তিনি। সিরিজ জিতলে তাদের চাওয়া পূরণ করা হবে। 

উপমহাদেশের বাইরের দলের বিপক্ষে সাধারণত অতি স্পিন বান্ধব উইকেট বানিয়ে জেতার পথে হাঁটে বাংলাদেশ। এবার সেটা হয়নি। সিলেটে বেশ ভালো স্পোর্টিং উইকেটই ছিল। এমন উইকেটে সাফল্য পাওয়াকে বড় করে দেখছেন বিসিবি সভাপতি।  

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নিশ্চিত করতে হলে মিরপুরে দ্বিতীয় টেস্ট ড্র করলেই চলবে বাংলাদেশের। মিলবে মোটা অঙ্কের বোনাস। তবে মিরপুরের উইকেটের কারণেই ড্র করার বাস্তবতা দেখছেন না বিসিবি সভাপতি। তিনি বললেন, মিরপুরের উইকেটের মতো আনপ্রেডিক্টেবল উইকেট তো আর নাই। তো স্বাভাবিকভাবেই দুটো অপশন সিরিজ জেতার জন্য, একটা হচ্ছে খেলে জেতা আরেকটা হচ্ছে ড্র। ওটাই বললাম এখানে মিরপুরে ড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়