শিরোনাম
◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিরুদ্ধে ঢাকা টেস্টে জয় চায় নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: সফররত নিউজিল্যান্ড সিলেট টেস্টে স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়তে পারেনি নিউজিল্যান্ড। প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক এক জয় পেয়েছে। 

ঢাকায় বুধবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সেখানে অবশ্য বাংলাদেশকে একভাবে সতর্কবার্তা দিয়ে রাখলেন নিউজিল্যান্ডের লেগস্পিনার ইশ সোধি। তিনি জানিয়ে রাখলেন, প্রথম টেস্টে স্বাগতিকরা যেভাবে খেলেছে, দ্বিতীয় টেস্টে একই পথ অনুসরণ করবে সফরকারীরা। সূত্র, বাংলাট্রিবিউন

স্বাগতিক হওয়ায় এখানকার কন্ডিশন সম্পর্কে ভালো করেই জানা বাংলাদেশের। প্রথম টেস্টে সেই কন্ডিশন অনুযায়ী শান্তরা খেলার চেষ্টা করেছে। সোধির মতে তাতে করে সাফল্যের একটা পথও তাদের দেখিয়েছে স্বাগতিকরা, আমার মনে হয় বাংলাদেশ যেভাবে খেলেছে, তাতে আমরা পাত্তা পাইনি। কিন্তু আবার এটাও দেখা যায়, তারা সাফল্যের একটা পথ আমাদের দেখিয়েছে যে এমন কন্ডিশনে কীভাবে খেলতে হয়। ঢাকা টেস্টে আমরা একই বিষয় প্রয়োগ করার চেষ্টা করবো।

নিউজিল্যান্ড প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১৫০ রানে হেরেছে। তাতে ঘরের মাঠে প্রথমবার কিউইদের হারানোর স্বাদ পেয়েছে স্বাগতিক দল। সোধি স্বীকার করেছেন, এই পরাজয় তাদের আহত করেছে। কিন্তু সিরিজে সমতা ফেরাতে ভীষণ মরিয়া তারা, অবশ্যই পরাজয়ের প্রান্তে থাকাটা কষ্টের। কিন্তু আমার মনে হয় শেষ ম্যাচে আমরা যে শিক্ষাটা পেয়েছি, সেটা এখন এই টেস্টে প্রয়োগ করার চেষ্টা করবো। আশা করছি তাতে জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো। 

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়