শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৮ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক: পারলো না বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি-সিরিজে ৩-১ ম্যাচ হেরে যাওয়ায় ভারত এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে যায়। ক্রিকইনফো

চতুর্থ ম্যাচে রিংকু সিংয়ের আরও একটি ঝড়ো ইনিংসের সুবাদে লড়াকু সংগ্রহ পেলো ভারত। এরপর অস্ট্রেলিয়াকে অল্প রানে আটকে দিলেন ভারতীয় বোলাররা।

টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে শুক্রবার ২০ রানে জয় তুলে নিয়েছে ভারত। আগে ব্যাট করে ৯ উইকেটে ১৭৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় তারা। জবাবে ২০ ওভার খেলেও ৭ উইকেটে ১৫৪ রান তুলতে পারে অজিরা।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালোই হয়েছিল অস্ট্রেলিয়ার। কিন্তু জশ ফিলিপ ব্যক্তিগত ৮ রানে বিদায় নিলে বিপর্যয়ের মুখে পড়ে সফরকারীরা। সেই থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। যা একটু লড়াই করেছেন ওপেনার ট্রাভিস হেড এবং ম্যাথু ওয়েড। এর মধ্যে হেড ১৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩১ রানের ইনিংস খেলার পথে দলকে লড়াইয়ে রেখেছিলেন। আর শেষদিকে ২৩ বলে অপরাজিত ৩৬ রান করে পরাজয়ের ব্যবধান কমান ওয়েড।

বল হাতে ভারতের স্পিনার অক্ষর প্যাটেল ৪ ওভারে ১৬ রান খরচে নেন ৩ উইকেট। এছাড়া দিপক চাহার ২টি এবং রবি বিষ্ণুই ও আভেশ খান ঝুলিতে পুরেছেন ১টি করে উইকেট।

এর আগে রিংকুর ২৯ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ দাঁড় করায় ভারত। এছাড়া যশস্বী জশওয়াল, রুতুরাজ গায়কোয়াড ও জিতেশ শর্মার ত্রিশোর্ধ্ব ইনিংস রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। বল হাতে অস্ট্রেলিয়ার বেন দারশুইস ৩টি, জেসন বেহরেনডর্ফ এবং তানভির সাঙ্গা ২টি করে উইকেট নেন। ৫ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। 

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়