শিরোনাম
◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৪:১৭ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাক্সওয়েলকে অভিনন্দন জানিয়ে নিজের জার্সি উপহার দিলেন কোহলি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ষষ্ঠবার বিশ্বজয়ের রান এসেছে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। আফগানিস্তানের বিরুদ্ধে তিনি অবিশ্বাস্য ২০১ রানের ইনিংস না খেললে হয়তো অস্ট্রেলিয়ার ফাইনাল পর্যন্ত পৌঁছনোর পথ হয়তো এতটা মসৃণ হত না। ক্রিকেট ঈশ্বর হয়তো তাই চেয়েছিলেন বিশ্বজয়ের রান আসুক ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। অস্ট্রেলীয় অলরাউন্ডারকে পুরস্কৃত করলেন বিরাট কোহলিও। আনন্দবাজার

আন্তর্জাতিক ম্যাচে তারা প্রতিপক্ষ হলেও আইপিএলে সতীর্থ। কোহলি এবং ম্যাক্সওয়েল দু’জনেই খেলেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। রোববার ফাইনালের পর প্রিয় বন্ধুকে অভিনন্দন জানাতে ভোলেননি কোহলি। ম্যাক্সওয়েলকে নিজের একটি জার্সি উপহার দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এবারের বিশ্বকাপ ফাইনালের স্মারক হিসাবেই কোহলি এই উপহার দিয়েছেন। 

কোহলির জার্সি পেয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। বন্ধুকে সমবেদনা জানাতে ভোলেননি ম্যাক্সওয়েলও। গোপনে নয়। আহমেদাবাদের মাঠেই ম্যাক্সওয়েলকে উপহার দিয়েছেন কোহলি। সেই ছবি ভাইরাল হয়েছে সমাজিক মাধ্যমে। ফাইনাল শেষ হওয়ার পর ম্যাক্সওয়েলের সঙ্গে কোহলি বেশ কিছুক্ষণ আলাদা করে কথা বলেছেন। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়