শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ১২:০৬ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিত শর্মা- কোহলিদের নিয়ে আমরা গর্বিত: শেহবাগ,গম্ভীর ও হরভজন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে ফাইনালে আগ পর্যন্ত ভারতের যাত্রাটা ছিল দুর্দান্ত। অপ্রতিরোধ্য ভারতকে গ্রুপ পর্ব, সেমিফাইনালে হারাতে পারেনি কোনো দলই। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দলগুলোর বিপক্ষেও জয় পেয়েছিল রোহিত শর্মার দল। তবে ফাইনালে চিরচেনা সেই ছন্দ ধরে রাখতে পারেনি ভারত। অজিদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়ে বিশ্বকাপ জেতা হয়ে উঠেনি স্বাগতিকদের। ভারতের এমন পরাজয়ের দেশটির সাবেক ক্রিকেটাররা সমালোচনায় মেতেছেন। একই সঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়া। 

ভারতের সাবেক ওপেনার এবং বীরেন্দের শেহবাগ ফাইনাল হারলেও পাশে দাঁড়িয়েছেন কোহলিদের। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, বিশ্বকাপ জেতায় অস্ট্রেলিয়াকে অভিনন্দন। ফাইনালে তারাই সেরা ছিল। ট্র্যাভিস হেড অবিশ্বাস্য ছিল। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল জিতিয়েছে। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস খেলেছে। পুরো আসরজুড়ে ভারতের ক্রিকেটাররা যে প্রচেষ্টা দেখিয়েছে তার জন্য আমরা গর্ব করতেই পারি। পুরো বিশ্বকাপজুড়েই তারা আমাদেরকে অনেক সুন্দর মুহূর্ত উপহার দিয়েছে। 

দেশটির সাবেক স্পিনার হরভজন সিং লেখেন, ভারতীয়দের জন্য এই ধাক্কা কাটিয়ে উঠা কঠিন। আমরা আমাদের ক্রিকেটারদের নিয়ে গর্বিত। আমরা তোমাদের  ভালোবাসি টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীর লেখেন, আমি যেটা আগেও বলেছি আমরা একটি চ্যাম্পিয়ন দল। অনেক অনেক অভিনন্দন অস্ট্রেলিয়া। 

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়