শিরোনাম
◈ আচরণবিধি চূড়ান্ত, ডিসেম্বর-জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ◈ ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল ◈ উদ্যোক্তা হতে তরুণদের জন্য সহজ ঋণ, জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ◈ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ ◈ আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, যা জানাল পুলিশ (ভিডিও) ◈ দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ◈ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি ◈ আরেক দফা বাড়লো তেলের দাম ◈ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ দফা নির্দেশনা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৬:১২ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে ম্যাক্সওয়েল বাদ পড়লেন

স্পোর্টস ডেস্ক : গ্লেন ম্যাক্সওয়েলের ম‌তো অভিজ্ঞ অলরাউন্ডার  ও তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে বাদ দিয়ে ২০২৬-২৭ মৌসুমের জন্য ২১ জনের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বুধবার ঘোষিত এই তালিকায় অভিজ্ঞ ও টেস্ট ফরম্যাটে কার্যকর ক্রিকেটারদের ওপরই বেশি ভরসা রেখেছে বোর্ড।

আগামী আগস্ট থেকে পরবর্তী ১২ মাসে ২০টি টেস্ট খেলার বিশাল সূচি রয়েছে অস্ট্রেলিয়ার। এই ব্যস্ত সময়কে সামনে রেখে ২০ বছর বয়সী অফ-ফর্মে থাকা কনস্টাসের বদলে ৩১ বছর বয়সী জেক ওয়েদারল্ডকে সুযোগ দেওয়া হয়েছে।

টেস্ট ক্রিকেটের আধিক্য থাকায় সাদা বলের বিশেষজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট শর্ট গত বছরের তালিকা থেকে বাদ পড়েছেন। এছাড়া অবসর নেওয়া উসমান খাজা এবং ইনজুরিতে থাকা পেসার ল্যান্স মরিসও নেই এই চুক্তিতে। তবে সবচেয়ে বড় চমক ছিল ঝাই রিচার্ডসনের বাদ পড়া। মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডদের উত্তরসূরি ভাবা হলেও নির্বাচকরা তার বদলে ব্রেন্ডন ডগেট ও মাইকেল নেসারকে বেছে নিয়েছেন।

নির্বাচক প্যানেলের প্রধান জর্জ বেইলি জানান, আগামী এক বছরের ব্যস্ত টেস্ট সূচির কথা মাথায় রেখেই মূলত লাল বলের ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয়েছে।

আগামী আগস্টে বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচের হোম সিরিজ দিয়ে মৌসুম শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফর শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ খেলবে তারা। আগামী বছরের ২১ জানুয়ারি থেকে ভারতের মাটিতে শুরু হবে পাঁচ টেস্টের হাই-ভোল্টেজ সিরিজ। আর ২০২৭ সালের মার্চে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ১৫০তম বার্ষিকী টেস্টের মাধ্যমে শেষ হবে এই দীর্ঘ মৌসুম।

২০২৬-২৭ মৌসুমে অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ ক্রিকেটাররা: জেভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, ব্রেন্ডন ডগেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথিউ কুহনেম্যান, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মারফি, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারল্ড, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়