শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ১১:৪১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সাফ ফুটব‌লের  সে‌মিফাইনা‌লে আজ নেপালের বিপক্ষে খেল‌বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ‌নেপাল ফুটবল দল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দু’বারের চ্যাম্পিয়ন। আর বয়সভিত্তিক এই টুর্নামেন্টে ট্রফির স্বাদ একবারই পেয়েছে বাংলাদেশ। আজ বুধবার (১ এ‌প্রিল) মালদ্বীপের মালেতে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। সবশেষ এই নেপালকে হারিয়েই শিরোপার স্বাদ পায় লাল-সবুজ বাহিনীরা। শিরোপা ধরে রাখতে এবার শেষ চারেই তাদের বিদায় করার লক্ষ্যে নামবে বাংলাদেশ।

মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কাল সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় আর ভারতের বিপক্ষে ড্রয়ের পর ফাইনালের টিকিট পেতে মুখিয়ে আছে যুবারা। 

গ্রুপ এ’ থেকে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিল টপার হিসেবে সেমিতে উঠেছে নেপাল। এই গ্রুপ থেকে ৪ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে ভুটান। অন্যদিকে, গ্রুপ ‘বি’ থেকে ভারত ও বাংলাদেশ উভয়ের পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রানার্স-আপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে।

এ পর্যন্ত ৮ বারের অংশগ্রহণে ২০২৪ সালে শিরোপা জেতে বাংলাদেশ। এর আগে চারবার রানার্স আপ ও একবার সেমিফাইনালে ওঠে যুবারা। ২০২৪ সালের সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে এই নেপালকেই ৪-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতেছিল লাল-সবুজরা। সেই সুখস্মৃতি আর আত্ববিশ্বাস সঙ্গী করেই মাঠে নামবে বাংলাদেশের যুবারা। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে আজ প্রস্তুতির চূড়ান্ত ধাপ সম্পন্ন করেছে তারা।

নেপালের মুখোমুখি হওয়ার আগে দলের টেকনিক্যাল স্টাফ ও কোচিং ইউনিট দলগত পারফরম্যান্সকে আরও সুসংহত করতে বিশেষ কোচিং সেশন পরিচালনা করেছে। কৌশলগত পরিকল্পনা, সমন্বয় এবং ম্যাচ পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন দিক নিয়েও নিবিড়ভাবে কাজ করা হয়। পাশাপাশি, খেলোয়াড়দের মনোবল বাড়াতে ও উজ্জীবিত করতে কোচিং স্টাফরা অনুপ্রেরণামূলক সেশনও পরিচালনা করেন।

সেমিফাইনালের আগে মঙ্গলবার চূড়ান্ত প্রস্তুতির পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ মার্ক কক্স বলেন, ‘রিকভারির জন্য আমরা দুই-তিনদিন যাই পেয়েছি প্রস্তুতি সম্পন্ন করেছি। স্কোয়াডের ২২ জনকেই আমি শতভাগ বিশ্বাস করি।

  • সর্বশেষ