শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ১১:৩০ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশে বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে বাংলা‌দে‌শের রিশাদ হো‌সেন

স্পোর্টস পেস্ক : রিশাদ হোসেনের বল হাতে সময়টা দারুণ কাটছে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশের লেগ স্পিনার আলো ছড়াচ্ছেন বিগ ব্যাশ, পিএসএলের মতো টুর্নামেন্টেও। সর্বশেষ বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে অসাধারন পারফর্ম করে তো তাসমানিয়ায় বিগ ব্যাশ বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়নও পেয়েছেন।

ক্রিকেট তাসমানিয়া আগামী ১ এপ্রিল তাদের বার্ষিক পুরস্কার বিতরণী আয়োজন করবে। সেখানে মৌসুমজুড়ে বিভিন্ন বিভাগে সেরাদের পুরস্কৃত করা হবে। ‘বিগ ব্যাশ প্লেয়ার অব দ্য ইয়ার’ বিভাগে রিশাদের সঙ্গে মনোনয়ন পেয়েছেন নিখিল চৌধুরী, ক্রিস জর্ডান এবং নাথান এলিস। এই চারজনের মধ্য থেকেই বেছে নেওয়া হবে সেরা খেলোয়াড়।

পুরো মৌসুমে বল হাতে ধারাবাহিক ছিলেন রিশাদ। ৭.৮২ ইকোনমি রেটে ১৫ উইকেট নিয়েছেন তিনি, প্রতি উইকেটে খরচ করেছেন ২০.৮৬ রান। তার সেরা বোলিং ছিল ২৬ রানে ৩ উইকেট।

লিগ পর্বে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল হোবার্ট হারিকেন্স। পরে নকআউটে মেলবোর্ন স্টারসকে ৩ রানে হারিয়ে চ্যালেঞ্জার ম্যাচে ওঠে দলটি। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে সিডনি সিক্সার্সের কাছে ৫৭ রানে হেরে বিদায় নিতে হয় তাদের।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজের অবস্থান আরও মজবুত করছেন রিশাদ। এই মনোনয়ন তারই স্বীকৃতি।

  • সর্বশেষ