শিরোনাম
◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে ◈ জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল 

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৮:৩৩ রাত
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা 

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তেল মজুদ করে বেশি দামে বিক্রি করার অপরাধে বকুল চন্দ্র গাইন (৬০) ও শিপ্রা শিখরী (৩৪) নামে দুই ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার উপজেলা সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহ অভিযান পরিচালনা করে এ জরিমানা প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহ বলেন, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামে কয়েকজন ব্যক্তি তেল মজুদ করে বেশি দামে বিক্রি করতেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে অভিযান পরিচালনা করে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বকুল চন্দ্র গাইন ও শিপ্রা শিখরী নামে দুই ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান আগামীতেও চলমান থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়